জয়পুরহাটে আন্তর্জাতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণ ও সমৃদ্ধিশালী সমাজ গড়ার লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের ছাত্র, সমাজকর্মী, সাংবাদিক ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। গতকাল শুক্রবার সকালে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটেরোলজির সম্মেলনকক্ষে সেমিনারের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আবদুর রহিম। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে থাইল্যান্ডভিত্তিক বেসরকারি সংস্থা এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন (এআরএফ), জয়পুরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থ মানবতার সেবা সংস্থা (ডিএমএসএস) ও নমিজন আফতাবী ফাউন্ডেশন। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারসহ ছয়টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি শেষ হবে ২২ মে রোববার।
জয়পুরহাট প্রতিনিধি