জয়পুরহাটে আবৃত্তি গান, আলোচনায় মানবতার জয়গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দেশে মানবতা ও সম্প্রীতির বাঁধনকে আরও দৃঢ় করতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গত সোমবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ওই সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুর রহিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাটে পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক বাবুল।