জয়পুরহাটে ইমরান খানের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে জয়পুরহাট পৌর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ও রাজনীতিবিদ ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পৌর আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল রাস্তা প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সহসভাপতি মোমিন আহমেঞ্চদ চৌধুরী, নৃপেন্দ্রনাথ মণ্ডল, রাজা চৌধুরী প্রমুখ।