জয়পুরহাটে কারাম উৎসবে মাদকসেবন ও বাল্যবিবাহ বন্ধের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসেবন ও বাল্যবিবাহ বন্ধ করার শপথ নিয়েছে আদিবাসী পল্লির শতাধিক শিক্ষার্থী। গত শুক্রবার জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পালী গ্রামের আদিবাসী বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কারাম উৎসবে তারা এ শপথ নেয়। জয়পুরহাটসহ দিনাজপুর ও নওগাঁ জেলার দুই সহস্রাধিক আদিবাসী এ উৎসবে অংশ নেয়। বিদ্যালয় মাঠে তৈরি করা বেদিতে পূজা শেষে আদিবাসীদের বিভিন্ন দল নৃত্যের তালে তালে সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে এলাকার আদিবাসী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আউয়াল ও আমন্ত্রিত অতিথিরা।এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, স্থানীয় ভাদসা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বাবুল রবিদাস প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী জনকল্যাণ সংস্থার সভাপতি কমল মিনজি।আলোকিত আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি রতন কুমার তিগ্যা ও সাধারণ সম্পাদক পরেশ পাহান জানান, তাঁরা এই সংগঠনের মাধ্যমে আদিবাসীদের অনুষ্ঠানগুলোতে মাদকদ্রব্য (চোয়ানি) পান থেকে বিরত রাখার জন্য সচেতনতামূলক কাজ করছেন। এ ছাড়া তাঁরা বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন।