জয়পুরহাটে কারাম পূজায় মাদককে ‘না’ বলার শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদককে ‘না’ বলার শপথের মধ্য দিয়ে জয়পুরহাটের আদিবাসী পল্লিতে ঐতিহ্যবাহী কারাম পূজা হয়েছে। পূজা উপলক্ষে দুই দিন ধরে আদিবাসী পরিবারগুলোতে ছিল সাজ সাজ রব। সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালি গ্রামে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার দিনব্যাপী কারাম পূজা হয়।পূজায় জয়পুরহাটের পাঁচটি উপজেলা, দিনাজপুরের হাকিমপুর, নওগাঁর ধামুইরহাট, বদলগাছী, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুই সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়। পূজায় আদিবাসীদের ১০টি দল নাচ-গান করে। স্কুলমাঠে কারাম গাছের ডাল পুঁতে পূজা-অর্চনার ব্যবস্থা করা হয়। কারাম গাছের ডালকে ঘিরে আদিবাসীরা ঢাক-ঢোল বাজিয়ে নেচেগেয়ে উৎসব পালন করেন।অনুষ্ঠানের শুরুতেই জয়পুরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা আদিবাসী নারী-পুরুষদের মাদককে ‘না’ বলার শপথ পড়ান।