জয়পুরহাটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা ছাত্রদলের বিবদমান দুই পক্ষের মধ্যে গতকাল বুধবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। জেলা ছাত্রদলের কর্মিসম্মেলনকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে সোহেল, বাদল ও সাগরকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট শহরের প্রধান রাস্তার রামদেও সরকারি বাজলা উচ্চবিদ্যালয় এলাকা থেকে আমতলী পর্যন্ত ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।