জয়পুরহাটে ছাত্রী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। ওই ছাত্রীকে গত রোববার হিলির ভীমপুর মোড় থেকে অপহরণ করা হয়। সে উপজেলার বাংলা হিলি পাইলট স্কুলের ছাত্রী। অভিভাবকদের অভিযোগ, মেয়েটিকে অপহরণের সঙ্গে জড়িত রয়েছেন প্রতিবেশী শাহিন, জুয়েল, মিন্টু ও তাঁর স্ত্রী সাবিনা বেগম। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মেয়েটির কোনো খোঁজ পায়নি।