জয়পুরহাটে জেলা স্কাউট সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা স্কাউটের উদ্যোগে অষ্টম স্কাউট সমাবেশ জয়পুরহাটে অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম।
জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটরা এ সমাবেশে যোগ দিয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সমাবেশের উদ্বোধন করা হয়। সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন। স্কাউটদের উদ্দেশে বক্তব্য দেন জয়পুরহাট এসপি রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, স্কাউটের জাতীয় উপকমিশনার অ্যাডাল্ট রিসোর্সেস আরিফুজ্জামান ও প্রোগ্রাম চিফ সাহাদুল ইসলাম।