জয়পুরহাটে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পাঁচবিবি রেলস্টেশনে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছেন। জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির খসরু আলী জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচবিবি স্টেশনে রকেট মেইল ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় একটি বগির টয়লেটের ভেতরের হার্ডবোর্ড খুলে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাই পথে ভারত থেকে গোপনে পাচার হয়ে আসতে পারে। এ ঘটনায় পাঁচবিবি থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।