জয়পুরহাটে তিন যুবককে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভাওয়াপাড়া বড়াইল গ্রামের পশ্চিম মাঠে হাত-পা বাঁধা অবস্থায় তিন যুবকের জবাই করা লাশ পড়ে থাকতে দেখা গেছে। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের পরনে প্যান্ট ও জ্যাকেট রয়েছে।
মো‏হাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবিবুর রহমান জানান, বেলা আড়াইটার দিকে ধানখেতে এই তিন যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এরপর তাঁকে খবর দেওয়া হয়। নিহত কেউই এই ইউনিয়নের বাসিন্দা নন। স্থানীয় লোকজন তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে এনে তাঁদের হত্যা করে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তাঁদের পাশে দুটি মুঠোফোন ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
হবিবুর রহমান আরও জানান, পুলিশকে জানানো হয়েছে। তারা রওনা হয়েছে।