জয়পুরহাটে দুই বিদ্যালয়ে শতভাগ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় দুটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয় দুটি হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এর মধ্যে গার্লস ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডে সেরা প্রতিষ্ঠানের তালিকার চতুর্থ স্থানে রয়েছে।জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ সূত্রে জানা গেছে, এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। একজন পরীক্ষার্থী ৪.৬৯ পেয়েছে। অধ্যক্ষ এস এম জামসেদ আলী জানান, এ ফলাফলে তাঁরা খুশি। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয় থেকে ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ এবং মানবিক বিভাগ থেকে ২৯ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসরিন আখতার জানান, এবারের ফলাফলে তাঁরা খুশি। আগামীতে আরও ভালো ফলের জন্য চেষ্টা অব্যাহত রাখবেন।