জয়পুরহাটে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাবদুল নামাপাড়া গ্রামে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে। এতে পুকুরমালিকের ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, তেলাবদুল নামাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর নয় বিঘার পুকুরে গত শুক্রবার রাতে কে বা কারা বিষ েঢলে দেয়৷ এতে পুকুরের রুই, মৃগেল, পাঙাশ, সিলভারকার্প, ব্রিগেটসহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে ওঠে৷
পুকুরমালিক মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে জিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্ধ্যারাতের পর কোনো এক সময়ে কে বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়৷ পরে ভোরের দিকে কিছু মাছ ধরে বিক্রি করা হয়৷ এ ছাড়া স্থানীয় লোকজনও মরা মাছগুলো ধরে নিয়ে যায়৷ পুকুরে বিষ দেওয়ার ঘটনায় তাঁদের ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।