জয়পুরহাটে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে হতদরিদ্র মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা গতকাল মঙ্গলবার এসব কম্বল বিতরণ করেন।
ক্ষেতলাল উপজেলা এবং সদর উপজেলার ফকিরপাড়া, মহব্বতপুর, জামালপুর, জয় সিংড়া ও দীঘিরপাড় গ্রামের ১০০ দরিদ্র নারী-পুরুষ গতকাল সকাল সাড়ে ১০টায় উত্তর মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। তাঁদের হাতে কম্বলগুলো তুলে দেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা আমিন আওলা। এ সময় জয়পুরহাট বন্ধুসভার সুমন, আরাফাত, তানিয়া ও লিমা উপস্থিত থেকে কম্বল বিতরণে সাহায্য করেন।