জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে কাব ক্যাম্পুরি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন সাজাতে কাবিং—এই স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জয়পুরহাটের কালেক্টরেট চত্বর মাঠে সপ্তম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা এটির আয়োজন করেছে।ক্যাম্পুরিতে পাঁচটি উপজেলার ৫০টি দল ও প্রতিটি দলে শিক্ষকসহ সাতজন কাব স্কাউট অংশগ্রহণ করছেন। ১ এপ্রিল পর্যন্ত ক্যাম্পুরি কার্যক্রম চলবে। এখানে কাব স্কাউটরা যেসব বিষয় শিক্ষা গ্রহণ করছে তার মধ্যে প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, তাঁবু বাস, মৌখিক সংবাদ প্রেরণ ও তাঁবু জলসাসহ বিভিন্ন স্কাউট কলাকৌশল।