জয়পুরহাটে বাসের ধাক্কায় ছাত্রীসহ তিন স্থানে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গতকাল বুধবার বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ফেনী ও চট্টগ্রামের বাঁশখালীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লালপুল এলাকায় গতকাল বুধবার একটি ট্রাক কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকচালক মো. নাসির উদ্দিন (৩৫) ও তাঁর সহকারী সাইফুল ইসলাম (২৪) নিহত হন। জয়পুরহাট: জেলা সদরের সড়ক ভবনের সামনে গতকাল বুধবার বাসের ধাক্কায় আঁখি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে সদর উপজেলার ভিটি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে ওই গ্রামের শফিকুল আলমের মেয়ে।বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীর প্রধান সড়কের গুনাগরী এলাকায় গত মঙ্গলবার ট্রাকচাপায় মোহাম্মদ নয়ন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি পূর্ব ইলশা গ্রামের নাগু মিয়ার ছেলে।