জয়পুরহাটে সন্ত্রাসী হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও গুলিতে একাধিক মামলার আসামি মো. পলছন (২৮) নিহত হয়েছেন। একই ঘটনায় পলছনের সহযোগী উজ্জ্বল হোসেন (২৭) আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শহরের রেলওয়ে স্টেশনের উত্তর পাশের একটি চায়ের দোকানে বসে পলছন ও উজ্জ্বলসহ চার-পাঁচজন চা খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সাত-আটজন সশস্ত্র অবস্থায় তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা পলছন ও উজ্জ্বলের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় পলছন ও উজ্জ্বলকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পলছনকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ সুপার হামিদুল আলম বলেন, পলছনের বিরুদ্ধে সদর থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে।