জয়পুরহাটে সাংসদ মোস্তফাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর মুজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজে চুরির ঘটনায় ওই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফাসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন গত মঙ্গলবার জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদকের আদালতে এ মামলা করেন।আদালত মামলাটি শুনানি শেষে এজাহার হিসেবে গণ্য করতে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। থানার ওসি খলিলুর রহমান বলেন, একই ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত রোববার থানায় একটি মামলা করেছেন। আদালতে দায়ের করা মামলার আদেশ থানায় পৌঁছায়নি।এ বিষয়ে গোলাম মোস্তফা মুঠোফোনে জানান, মামলার বাদী ও সাক্ষীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলার বড় উদাহরণ এটি।