জয়পুরহাটে সিপিবির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম জয়পুরহাট জেলা সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ কমিটি হয়।
ফজলার রহমান সভাপতি, আবদুর রশিদ সাধারণ সম্পাদক ও রমজানুজ্জামান কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার জেলা সিপিবির দশম সম্মেলন দুপুর ১২টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অপর সদস্য দুলাল কণ্ডু। রাতে কাউন্সিল অধিবেশনে ১১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
আবদুর রশিদ বলেন, আগামী চার বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করবে।