জয়পুরহাটে সিপিবির সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম জয়পুরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম মাঠে দুপুর ১২টায় ওই সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট দুলাল কুন্ডু, জয়পুরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক, জয়পুরহাট জেলা বাসদের ওবায়দুল্লাহ মুসা, গণফোরামের মামুনুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।