জয়পুরহাটে সুন্দরবন রক্ষার দাবিতে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন রক্ষার দাবিতে গতকাল শনিবার জয়পুরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা।
শহরের বারিধারা এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। সেখানে কমিটির নেতা-কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন জেলা বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক ওবায়দুল্লাহ মুসা, জেলা সিপিবির সদস্য দেওয়ান বদিউজ্জামান প্রমুখ।