জয়পুরহাটে ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে জয়পুরহাটে গতকাল সোমবার ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলার ক্ষেতলাল উপজেলার শাখারঞ্জ গ্রামের আখতার ফকির মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। শুনানি শেষে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আদালত ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হলেন ক্ষেতলালের মামুদপুর গ্রামের আব্দুর রহিম ওরফে মদ্দিন মাস্টার, শুকুর সাখিদার, আবু সাঈদ মণ্ডল, আবদুল মজিদ মণ্ডল, সামসদ্দীন মণ্ডল, ফসিন মণ্ডল, উম্মত মণ্ডল, জাবের সরদার, হাশেম মিয়া, শেতা মহসিন, অছিম সরদার ও রবিয়া প্রধান। মুক্তিযুদ্ধের সময় আব্দুর রহিম ক্ষেতলাল থানার শান্তি কমিটির সভাপতি এবং অন্য আসামিরা সদস্য ছিলেন।