জয়পুরহাটে ১২টি তাজা ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার একটি মাঠ থেকে গত বুধবার ১২টি তাজা ককটেল উদ্ধার করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, র্যাবের সদস্যরা গত বুধবার রাত নয়টার দিকে ধানমন্ডি এলাকার শহীদ জিয়া কলেজের মাঠ থেকে ব্যাগে ভর্তি ১২টি তাজা ককটেল উদ্ধার করেছেন। এগুলো জয়পুরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ওই মাঠে এগুলো নিয়ে জড়ো হয়েছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে পালিয়ে গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। র্যাব এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।