জয়পুরহাটে ৮৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গতকাল জয়পুরহাটে মানববন্ধন করা হয়। ছবিটি আক্কেলপুর শহরের রেলগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গতকাল জয়পুরহাটে মানববন্ধন করা হয়। ছবিটি আক্কেলপুর শহরের রেলগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো

জয়পুরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তৃণমূল জনপ্রতিনিধিদের ব্যানারে ৮৮ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
দক্ষিণে আক্কেলপুর উপজেলার তিলকপুর-জয়পুরহাট সড়ক হয়ে পাঁচবিবি উপজেলার উত্তরে ভীমপুর পর্যন্ত ৪৬ কিলোমিটার এবং পূর্বে কালাই উপজেলার বাঁশের ব্রিজ থেকে জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের মঙ্গলবাড়ি বাজার পর্যন্ত ৪২ কিলোমিটার রাস্তাজুড়ে এ কর্মসূচি পালিত হয়।
কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (ক্ষেতলাল-কালাই-আক্কেলপুর) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে জেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া জেলা আওয়ামী লীগসহ দলটির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা রাস্তার পাশে মানববন্ধনে অংশ নেন।