জয়পুরহাটের ৩৩ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার চারটি পৌরসভা নির্বাচনে ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুুরহাট পৌরসভার ১৯টি ভোট কেন্দ্রের সব কটিই অধিক ঝুঁকিপূর্ণ। পাঁচবিবির নয়টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে পাঁচটিকে। আক্কেলপুর পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে চারটি অধিক ঝুঁকিপূর্ণ। কালাইয়ের নয়টির মধ্যে পাঁচটিকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে পুলিশ ও প্রশাসন কাজ করে যাচ্ছে।