জয়যাত্রা প্রিমিয়ার লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘জয়যাত্রা প্রিমিয়ার লিগ (জেপিএল) স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি (টিঅ্যান্ডটি) মাঠে বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. জালাল ইউনুস। সিক্স এ সাইড এই ক্রিকেট টুর্নামেন্টে রাজধানীর আটটি স্কুল অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি|