জয়রামকুড়া হাসপাতালে অস্ত্রোপচার করবেন জাপানি সার্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের বিশেষজ্ঞ সার্জন মাকোতো মিয়াজাকিয়ের নেতৃত্বে একটি জাপানি প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ দল আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাটের জয়রামকুড়া মিশন হাসপাতালে পোড়া, কুঁচকানো চামড়া, ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের প্লাস্টিক সার্জারি/অস্ত্রোপচার করবেন। প্রকৃত নিম্নবিত্ত ও দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। অপারেশন-সংখ্যা সীমিত। রোগীদের অভিভাবকদের ৫ ফেব্রুয়ারির মধ্যে ডা. তাপস রেমার সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফোন: ০১৭১০-৯২১৯৫৭। বিজ্ঞপ্তি।