প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়ার বাসিন্দা জয়লাল চৌধুরী (৫৮) গতকাল বুধবার সকালে মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় গোয়ালন্দ বাজার ফকির শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে শেষ শ্রদ্ধা নিবেদনের পর পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।