জয়িতা পদক পেলেন ৫ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে গতকাল শুক্রবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সফল পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন শিক্ষায় খালেদা খানম, অর্থনীতিতে সালেহা বেগম, নির্যাতিত অবস্থা থেকে উত্তরণে রুবিয়া বেগম, সফল জননী ফরিদা বেগম, সমাজ উন্নয়নে ভূমিকার জন্য নার্গিস আক্তার। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. হারুন অর রশীদ। অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, জেলা মহিলা পরিষদের সভাপতি নাসিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।