প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় নির্বাচিত পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলী ইয়াসমিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, জয়িতাদের মধ্যে সাবিনা ইয়াসমিন প্রমুখ।