জয়িতাদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য মুক্তা খানম, অর্থনৈতিক সাফল্য অর্জনে বীনা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় কোহিনূর বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তামান্না বেগম, সফল জননী জ্যোৎস্না বেগমকে এ সম্মাননা দেওয়া হয়। ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতলিব খান, ভাইস চেয়ারম্যান সাবেকুন্নাহার শিল্পী প্রমুখ।