জয়ী হয়ে যেন আবার সেবা করতে পারি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে যেন আবার আপনাদের সেবা করতে পারি। যেসব কাজ শুরু করেছি, সেগুলো যেন সম্পন্ন করতে পারি।’
আজ মঙ্গলবার ঝিনাইদহে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে আওয়ামী লীগ। গত পাঁচ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী  লীগ এলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সম্মান পায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ করা। আগামী দিনে ক্ষমতায় এসে অসমাপ্ত কাজ শেষ করার জন্য সুযোগ চান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যেসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেগুলো ক্ষমতায় এসে তিনি দ্রুত শেষ করবেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়া আওয়ামী লীগের কর্তব্য।’