জয়ীকে সহযোগিতার প্রতিশ্রুতি আট চেয়ারম্যান প্রার্থীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের আট চেয়ারম্যান প্রার্থী গত সোমবার এক মঞ্চে উঠে নির্বাচনে জয়ী প্রার্থীকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
টিআইবির কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে স্থানীয় ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আট প্রার্থী হলেন: মো. আনোয়ার কামাল, মো. আবদুল হাই, মো. ইসমাইল হোসেন, মো. মফিজউদ্দিন, মো. মাসুদ মিয়া, মো. শরীফুল ইসলাম , সৈয়দ আশফাকুল ইসলাম ও শেখ সেলিম কবীর।
তবে অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচন করার অনুরোধ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম কবীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। চেয়ারম্যান প্রার্থীরা তাঁদের বক্তব্যে বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন।