জয়ের বন্দনায় জাপার শওকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিষ্কলুষ সাদা কাগজের সঙ্গে তুলনা করেছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ শওকত চৌধুরী।

আজ বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে জয়ের প্রশংসা করে শওকত চৌধুরী এ তুলনা করেন।

জাপার এই সাংসদ বলেন, ‘রংপুরের কৃতী সন্তান সজীব ওয়াজেদ জয় একটা সাদা কাগজ। এই সাদা কাগজে যেন কালি না লাগে। জয় রংপুরে লক্ষাধিক লোকের সামনে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয়।’

শওকত চৌধুরী বলেন, মানুষ আর আন্দোলন চায় না। আন্দোলন করে এই সরকারকে ধ্বংস করা যাবে না।

নিজ দল জাপার চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের প্রতি তির্যক মন্তব্য করে শওকত চৌধুরী বলেন, ‘এরশাদ কিছু দিন আগে রংপুরে গিয়ে বলেছিলেন এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। এরপর তিনি এখন বিভিন্ন কথা বলছেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।’