ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগনের সঙ্গে এক যুবক ঝগড়ায় জড়িয়ে পড়লে বৃদ্ধ মামা ঝগড়া থামাতে যান। এ সময় ধাক্কা খেয়ে মাঠিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া নামের ওই বৃদ্ধ। গতকাল সোমবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার তরুকখলা গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তোতা মিয়ার ভাগনে হামিদ মিয়ার কাছে টাকা পেতেন সাদেক আলী নামের এক যুবক। গতকাল বেলা ১১টায় টাকা চাইতে এসে হামিদ মিয়ার ঘরে ঢুকে ঝগড়ায় লিপ্ত হন তিনি। এ সময় ঘরে ছিলেন তোতা মিয়া। তিনি ঝগড়া থামাতে গেলে সাদেকের ধাক্কায় মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।