ঝগড়া থামাতে গিয়ে প্রাণ দিলেন দাদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোকর্ণ গ্রামে গত রোববার আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন বদিউজ্জামান সেখ (৬৫)। পথের মধ্যে দেখেন, তাঁর দুই নাতি ঝগড়া করছে। বদিউজ্জামান দুজনকেই মৌখিকভাবে শাসন করায় ভাতিজা খয়বর আলী ঘটনাস্থলে এসে একটি লাঠি নিয়ে বদিউজ্জামানের মাথায় আঘাত করেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।