ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চারকিপটা গ্রামে গতকাল বৃহস্পতিবার ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর স্বামী ও ছেলে।
নিহত হামেলা বেগম (৪৫) চারকিপটা গ্রামের লাল মিয়ার স্ত্রী।
হামেলা বেগমের প্রতিবেশী ও বোনের ছেলে হারুনার রশিদ বলেন, ঝগড়ার মীমাংসা করতে গেলে হামলায় তাঁর খালার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মশিউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হামেলার ছেলে ফরমান আলী চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।