শিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে আবারও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। শনিবার বেলা ১১টায় শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিল বঙ্গবন্ধু সড়ক দিয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে যান। l নারায়ণগঞ্জ প্রতিনিধি