ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিশুতল এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিবির কর্মীরা এক ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলে অংশগ্রহণকারী শিবির কর্মীরা টহল পুলিশের গাড়ি দেখেই পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার চূড়ান্ত রায় আমৃত্যু কারাদণ্ড ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জনের একদল শিবির কর্মী শিশুতল এলাকায় মহাসড়কে উঠে মিছিল শুরু করেন।