ঝটিকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের প্রধান সড়কে গতকাল মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ১৫-২০ জনের মিছিলটি পৌর শহরের সোসাইটি জামে মসজিদ থেকে শুরু হয়ে পুরোনো বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশ পৌঁছার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা সাধারণ লোকজনের সঙ্গে মিশে যান।