ঝড়ে ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঝড়ে তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঝড় বয়ে যায়।
মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাহেরচর গ্রামের আবদুল বাতিন বলেন, শিলাবৃষ্টিতে পাকা বোরো ধান মাটিতে পড়ে গেছে এবং কয়েক শ গাছপালা ভেঙে পড়েছে৷ তিনি আরও বলেন, ঝড়ে গ্রামের কয়েকটি অংশে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি