ঝড়ে ফরিদপুরে ৯১টি ঘর ও ছয়টি দোকান বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের আলীয়াবাদ ও ডিক্রিরচর ইউনিয়নের ৯১টি ঘর ও ছয়টি দোকান গত শুক্রবার ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গদাধরডাঙ্গি গ্রামের বিল্লাল বিশ্বাস, কুদ্দুস শেখ, হাবিবুর রহমান, সরোয়ার তালুকদারসহ ৩০টি পরিবারের ৫৬টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ওই গ্রামের খুশির বাজার এলাকায় আসাদ ফকির, রাজা মোল্লা, দলিলউদ্দিন মোল্লা, সাত্তার শেখসহ ছয়জনের দোকান উড়ে গেছে।
এদিকে সদরের ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, ঝড়ে ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গিডাঙ্গি, ভূঁইয়াডাঙ্গি, রহিম ফকিরের ডাঙ্গিসহ চারটি গ্রামের ৩৫টি ঘর উড়ে গেছে।