ঝড়ে বিদ্যুৎহীন সরাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত রোববার দিবাগত রাতে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হয়েছে। এতে রোববার রাত ১২টার পর থেকে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরাইল উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শুভ্রত রায় বলেন, ঝড়ে আশুগঞ্জ থেকে আসা সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিয়েছে। মেরামতকাজ দ্রুত চলছে। তবে আজ (গতকাল সোমবার) দিবাগত রাত পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে না।  উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, ভারী বৃষ্টিতে উপজেলার ২৫ হেক্টর জমির পাকা ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। আংশিক নিমজ্জিত হয়েছে আরও প্রায় ৫০ হেক্টর জমির ধান।