ঝড়ে বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড়, রহিম ফকিরের ডাঙ্গি ও উজির মাহামুদ হাজির ডাঙ্গি গ্রামে ঝড়ে অনেক বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ধলার মোড়ের মুদি দোকানি মনির হোসেন বলেন, ঝড়ে তাঁর দোকানসহ আটটি দোকান বিধ্বস্ত হয়। একই এলাকার আইউব আলী, হারুনের বাড়িসহ প্রায় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, রহিমের ডাঙ্গি ও উজির মাহামুদ হাজির ডাঙ্গি গ্রামে ৩৫টি ঘরবাড়ি উড়ে গেছে।