ঝড়ে ভোলার ইলিশা ঘাটের পন্টুন বিিচ্ছন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুরের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে৷ গতকাল বুধবার বেলা দুইটার দিকে ভোলার ইলিশা ফেিরঘাটের পন্টুন ও গ্যাংওয়ের পারের সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পারে শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে গেছে৷ চট্টগ্রামের যাত্রীরা ট্রলারে করে নদী পার হচ্ছেন৷
ইলিশা ফেিরঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন বলেন, ‘বেলা দুইটার দিকে লক্ষ্মীপুর থেকে কনকচাঁপা নামের ফেরি এসে ঘাটে গািড় নামায়৷ গাড়ি নামানোর পর দুটি গািড় ওঠানো হলে ঝড় শুরু হয়৷ এ সময় গািড় ওঠানো বন্ধ রাখা হয়৷ প্রায় ১০ মিনিটের ঝড়ে ফেির-পন্টুনসহ গ্যাংওয়ে সংযোগ সড়ক থেকে ২০-২৫ ফুট বিচ্ছিন্ন হয়ে দূরে নদীর মধ্যে সরে যায়৷ পন্টুন ও গ্যাংওয়ের কাছি (লোহার দড়ি) ছিঁড়ে গেছে৷ নিরাপত্তার স্বার্থে ফেিরটি দুটি ট্রাক নিয়েই লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়৷ এখন ফেরি চলাচল বন্ধ রয়েছে৷ শুরু করতে হলে পন্টুন ও গ্যাংওয়ে সংযোগ সড়কের সঙ্গে যথাস্থানে বসাতে হবে৷ এ জন্য টাগবোট ও ক্রেন দরকার৷ আজ বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে ওই টাগবোট ও ক্রেন আসবে৷ আশা করি, বিকেল নাগাদ ফেির চলাচল শুরু হবে৷’