ঝরনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌফিক সিদ্দিকী
তৌফিক সিদ্দিকী

বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝরনায় গোসল করতে নেমে তৌফিক সিদ্দিকী নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিখোঁজ তৌফিক বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‍) শরিফুল ইসলাম বলেন, নিখোঁজ তৌফিক আজ সকালে বান্দরবান জেলা শহর থেকে সপরিবারে রুমার রিজুক ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। তাঁর খোঁজে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।