ঝরে পড়ার হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগে শার্শা উপজেলার ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল ৫ শতাংশ। এখন ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নেমেছে, প্রতিদিন দুপুরে ওই স্কুলের শিক্ষার্থীদের পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়ায় এ উন্নতি হয়েছে। স্কুল-মিল প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম গতকাল মঙ্গলবার এ কথা জানান।