ঝলসে যাওয়া নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে আগুনে ঝলসে যাওয়া শিল্পী আক্তার (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি মারা যান। তাঁর লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।

শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের শুভাড্ডার পশ্চিম পাড়ার বাসিন্দা শিল্পী আক্তার ভাতিজার জন্মদিন উপলক্ষে একটি বিউটি পারলারে সাজতে যান। সেখানে যাওয়ার পর ওই পারলারের বাথরুমে গিয়ে দেখেন সেখানকার বৈদ্যুতিক বাতি নষ্ট। পরে মোমবাতি নিয়ে শৌচাগারে যান। এ সময় হঠাৎ মোমবাতির আগুনে সেখান থেকে নির্গত হওয়া গ্যাসের বিস্ফোরণ হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এত দিন সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।