ঝাঁটার পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝগড়ার সময় ঝাঁটার পিটুনিতে খুন হয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের কিতাব উদ্দিন মণ্ডলের ছেলে সায়েম আলী মণ্ডল (৫৫)।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার রাত আটটার দিকে তাহেরহুদা গ্রামের পুটে মণ্ডলের ছেলে নজরুল ইসলামের দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এ সময় নজরুল ছোট স্ত্রীর পক্ষ নিয়ে বড় স্ত্রীকে ঝাঁটা দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে বড় স্ত্রী দৌড়ে নজরুলের চাচাতো ভাই সায়েম মণ্ডলের কাছে আশ্রয় নেন। নজরুল সেখানে গিয়েও স্ত্রীকে ঝাঁটাপেটা করতে থাকলে সায়েম মণ্ডলের বুকে ঝাঁটার আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সায়েম মণ্ডল মারা যান।