ঝাউডাঙ্গায় তিন ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন কাজ না করে ফেলে রাখার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। গতকাল সকাল ১০টা থেকে তিন ঘণ্টা ঝাউডাঙ্গা বাজারে ওই সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। পরে ঠিকাদার আগামী দুই দিনের মধ্যে কাজ শুরুর প্রতিশ্রুতি দিলে প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ তোলে নেওয়া হয়।ঝাউডাঙ্গা বাজার সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল নাসের, ব্যবসায়ী জাহিদ হোসেন, আবু হাসানসহ কয়েকজন জানান, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে গত ১৩ নভেম্বর ওই সড়কের নাভারন থেকে সাতক্ষীরা নিউমার্কেট পর্যন্ত ৪৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু হয়। সড়কের তজুলপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত অংশটি তিন মাস আগে নির্মাণের জন্য খুঁড়ে রাখা হয়। এতে ওই পাঁচ কিলোমিটার সড়কে মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।