ঝাড়ু-বেলচা হাতে রাস্তায় মেয়রসহ তরুণ-তরুণীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগানে গতকাল চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি বিকেলে চেরাগীপাহাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগানে গতকাল চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি বিকেলে চেরাগীপাহাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার বিকেলে সংগঠনের এই কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পরিচ্ছন্নতা অভিযানে সিটি করপোরেশনের কাউন্সিলর, শিক্ষাবিদ ও কয়েক শ তরুণ-তরুণী অংশ নেন। তাঁরা ঝাড়ু-বেলচা হাতে নগরের প্রায় দুই কিলোমিটার এলাকার সড়ক পরিষ্কার করেন।
নগরের চেরাগী পাহাড় এলাকা পরিষ্কার করার মধ্যে দিয়ে শুরু হয় এই পরিচ্ছন্নতা কার্যক্রম। এরপর আন্দরকিল্লা, লালদীঘি পাড়, সিনেমা প্যালেস, নন্দনকানন ও এনায়েতবাজার মহিলা কলেজের সামনের সড়ক পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য (ইউএসটিসি) অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।